১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আনসারের তৎপরতায় ঢামেক ঘিরে হকারমুক্ত ফুটপাত, বাড়ল শৃঙ্খলা

  • আপডেট: ০২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দায়িত্বরত আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ঢামেক হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান শুরু হয়।

অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এয়ার কমডোর মো. মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনের পর ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের নেতৃত্বে গার্ডের ৩০ জন আনসার সদস্যের একটি দল ৩ নম্বর গেট (শহীদ মিনার গেট) থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। পরে হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও মালামাল অপসারণ করা হয়।

অভিযান শেষে হাসপাতাল এলাকার ফুটপাত দখলমুক্ত হয়, ফলে রোগী ও সাধারণ মানুষের চলাচল সহজতর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে এলাকায় শৃঙ্খলাও ফিরে এসেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ঢামেক হাসপাতালের সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালকের নির্দেশনায় এ ধরনের অভিযান শুরু হয়। ওই সময় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট, ভ্রাম্যমাণ হকার ও সিন্ডিকেটভিত্তিক অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হয়।

তবে পরবর্তীতে আবারও কিছু হকার ও দোকানপাট ফুটপাত দখল করে ব্যবসা শুরু করলে বিষয়টি পুনরায় পরিচালকের নজরে আনা হয়। এরপরই দ্রুত পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসারের তৎপরতায় ঢামেক ঘিরে হকারমুক্ত ফুটপাত, বাড়ল শৃঙ্খলা

আপডেট: ০২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬