তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫৯
- আপডেট: ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা, পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ৩১,আদাবরে ৫, শেরেবাংলা নগরে ৫,তেজগাঁও থানা ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ ও হাতিরঝিল থানায় ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-তানজিল গাজী (২৪),মো. সাগর (২৭),মো. ফারুক হোসেন (৩৮),মো. সাব্বির (বয়স উল্লেখ নেই),মো. মামুন (বয়স উল্লেখ নেই),মো. সুজন (১৯),মো. আকরাম হোসেন (২৫),শাকিল ওরফে কুন্ডু (বয়স উল্লেখ নেই),মো. রনি (বয়স উল্লেখ নেই),মো. সজল সরদার (২০),মো. সাদ্দাম হোসেন (২১),রিয়াজ আশরাফি (২৫), মো. রিয়াজ (২৪),মো. কামাল হোসেন (৩৪),মো. সোহেল (২৪),
প্রকাশ ঋষি (২২),আব্দুল মাসুদ (২১),মো. নাহিদ ইসলাম (২০),মো. হাসান আল রব্বী (৩০),তৌফিক (২০),আলী আকবর (২২),মিরাজ (২৩), রায়হান (২৩),সজীব সরকার (২১),মো. সেলিম (২০),মো. নাসিম (২২),মো. মাসুদ রানা (২৫),জুয়েল হোসেন (২১),মোরসালিন জিহাদ (২৪),মো. মিন্টু (২৭) ও মো. তরিকুল ইসলাম (২৫)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরিফ হোসেন (২০),মো. রকি (২১),মো. আরিফ হোসেন রিফাত (১৯),মো. লালন দেওয়ান (২৬) ও মো. সজিব (১৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাকিল (২৫),মো. নাদিম সরকার (২০),মো. লুৎফর রহমান (৬৭),রতন মিয়া ওরফে ইকবাল হোসেন (৩৬) ও মো. শিমুল (২৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা. বিথী বেগম (২৬),মো. রিপন (২৬),মো. ফরহাদ হোসেন (২২) ও মো. বাবু (৫০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সরুজ মিয়া (৪৫),মো. তাইজুল ইসলাম (২৭),মো. সুমন মিয়া (২৫),মো. শফিক (৪৫),মো. সবুজ মিয়া (২৪ ),
মো. নাইম (২০),মো. আশরাফুল (২০),মো. রনি (১৯),মো. কামাল (৫২) ও মো. ইমরান (৩০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আজিজুল হক (১৯),মো. পারভেজ (১৯),দেবুনীল পোদ্দার (১৯) ও মো. সিয়াম (২০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















