০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে

  • আপডেট: ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার হিসেবে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিমকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে

আপডেট: ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬