০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

  • আপডেট: ০৭:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৮১২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেইটে এক ব্যক্তিকে জাল নোটসহ জনতা আটক করে রেখেছে—এমন খবর পায় কোতয়ালী থানা পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জনতার কাছ থেকে আলী আজগর সিকদারকে হেফাজতে নেয়।

এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটগুলো প্রাথমিকভাবে জাল বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

আপডেট: ০৭:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬