০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন, পূর্ব শত্রুতার জেরের সন্দেহ

  • আপডেট: ০১:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খান ইটখোলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

পুলিশ জানায়, নিহত আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকায়। বাবার নাম জলিল সর্দার। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

এডিসি জুয়েল রানা জানান, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, আসাদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা বা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে মুন্না, নয়ন ও মিরাজসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে এলেক্স ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন, পূর্ব শত্রুতার জেরের সন্দেহ

আপডেট: ০১:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬