মার্চে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ—মিরপুর,ট্রাফিকে গুলশান
- আপডেট: ০৬:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গত মার্চ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ বিভাগ হয়েছে–মিরপুর বিভাগ। এছাড়া গোয়েন্দায় (ডিবি) লালবাগ ও ট্রাফিকে গুলশান বিভাগ শ্রেষ্ঠ হয়েছে। আর শ্রেষ্ঠ থানা হয়েছে–হাজারীবাগ থানা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ডিএমপির মিডিয়া শাখার দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে হাজারীবাগ থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন খিলগাঁও থানার এসআই আবু সায়েম ও ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারু্জ্জামান মন্ডল পলাশ ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল-হাসিব ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।


















