শিরোনাম:
ডিএমপির তিন থানার ওসি বদলি
- আপডেট: ০৯:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। থানাগুলো হলো–শ্যামপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও রুপনগর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এ এম রউফ খানকে ও রুপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া লাইনওয়ারের পরিদর্শক মো. নোমান হোসেনকে রুপনগর থানায়, লাইনওয়ারের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমানকে শ্যামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


















