গুলশানে সিসা বারে অভিযান চালাচ্ছে ডিএনসি, ম্যানেজার আটক
- আপডেট: ১২:০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ১৮০৯৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশান-২ এ ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণের সিসা ও সিসা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে৷ এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১ টা থেকে অভিযান শুরু করে ডিএনসি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, আমাদের অভিযান শেষের দিকে আছে। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণের সিসা ও সিসা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে। এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে। তবে ভবন মালিকের এক নারী পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত বছরের আগস্টে এই সিসা বারে অভিযান চালিয়েছিলো গুলশান থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছিলো।




















