তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯
- আপডেট: ০৩:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২০,আদাবরে ৮, শেরেবাংলা নগরে ৪,তেজগাঁও থানা ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-গোলাম আজম ইয়াবাস জিব (৩২),মো. আমানউল্লাহ আমান (বয়স উল্লেখ নেই),মো. জনি (বয়স উল্লেখ নেই),মো. জুম্মন (বয়স উল্লেখ নেই),মো. সজীব (২৫),মো. রাকিব (২৩),মো. রাব্বি (২০),মো. সাজু হোসেন (২০),মো. সোহাগ (২০),মো. হামিদুল ইসলাম (৩৭),মো. জহিরুল ইসলাম (২৬),মো. তাকরিম রহমান (৪৫),মো. জহিরুল ইসলাম (২৪),মো. রোমান আহম্মেদ (বয়স উল্লেখ নেই),মো. দুলাল (৩০),মো. মিঠুন (২৮),মো. ছগির (৪০),মো. শাকিল বাবু (২২),মো. হৃদয় (২২) ও মো. সাগর (২০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হুমায়ুন কবির (৫৫),মো. আসাদুল হক (৪১),মো. জিয়াউল উদ্দিন (৩৬),মো. মেহেদী হাসান (২৬),মো. শাহাদাত হোসেন (২৯),মো. সামিউর হোসেন (৩০),মো. রমজান (২১) ও মো. হাবিব ওরফে টাইগার হাবি (৩২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. শাকিল (১৯),মো. শুভ (১৯),মো. সাজ্জাদ হোসেন (২০) ও মো. শিমুল (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সুজন হাওলাদার (৩০),মো. সুমন ব্যাপারী (৩০),মো. রফিক (৬৫), মো. মোতালেব (৩০),মো. ইউছুপ আলী (৩৬),মো. শওকত (৪৪),মো. ইউসুফ আলী (২৭),মো. সাঈদ ব্যাপারী (৩৯),মো. রাশেদুল ইসলাম (৩২),মো. সোহেল ফকির (৩২),মো. লিটন কাজী (৩৭),মো. ইসমাইল হোসেন (২০),মো. হাবিবুল্লাহ (৪০),মো. আব্বাস ওরফে সুমন (৪২),মো. ইমরান তালুকদার (২৫),মো. ইমরান (২৪),মো. ফরহাদ (২৯),মো. হৃদয় (২৫),মো. জয়নুল (৩০),মো. কালাম ওরফে কালু (৩৪) ও মো. বাহাদুর (৩২)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাজিব (২২),ফারুক আলী নুর উদ্দিন (৩৮),মো. সাকিব (২৬),মো. আব্দুর রহিম (৫৩),মো. শহিদুল ইসলাম (৫৫) ও মোসা. আছিয়া বেগম (৩০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. কাইয়ুম শিকদার (৩৯),মো. বুন্ধু (৩১),মো. শাওন (২২),মো. মাসুদ (৩২),মো. হাসান (২০),মো. আজিজুল সরদার (১৯),মো. আমিনুল (৩৮),মো. হারুন অর রশিদ (২৯), মো. আরিফুল ইসলাম (৩২) ও মো. এরশাদ (৩৮)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















