০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক

  • আপডেট: ০৪:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীর রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১৫ নম্বর রোডে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ এলাকার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য, মুসল্লি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণকাজের সফলতা কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট: ০৪:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬