১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে টিআরসি নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

  • আপডেট: ১১:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৬-এর কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পুলিশ লাইন্স কিশোরগঞ্জে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নিয়োগ প্রক্রিয়ায় তৃতীয় দিন ছিল শারীরিক সক্ষমতা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এদিন পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের ফেইস ডিটেকশন গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে লিখিত পরীক্ষার সময় সঠিক প্রার্থী শনাক্ত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।

নির্ধারিত সব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যারা নির্ধারিত ইভেন্টগুলোতে কৃতকার্য হতে পারেননি, তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়।
পুলিশ সুপার কৃতকার্য প্রার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য শুভকামনা জানান। পাশাপাশি অকৃতকার্য প্রার্থীদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণের আহ্বান জানান।

নিয়োগ প্রক্রিয়া শেষে প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং তারা স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) তানভীর আহমদসহ সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী এবং নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোরগঞ্জে টিআরসি নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

আপডেট: ১১:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬