তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৭
- আপডেট: ০৪:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের পাঁচ থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের পাঁচ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ৩১,আদাবরে ১১, শেরেবাংলা নগরে ৮, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. লিটন মোল্লা শাহিন রিপন (৪৪),জনি নন্দী (৩০),মো. আল আমিন (২৬),মো. আক্তার হোসেন (৪৫),মো. মুন্না (২৪),মো. মিরাজ ফকির (২২), মো. নয়ন ওরফে খোকন (২৪),মো. আসাদুল ইসলাম (২৫),মো. শাওন (বয়স উল্লেখ নাই), মো. মেহেদী হাসান সজিব ( বয়স উল্লেখ নাই), রাসেল (১৮),শাকিল (৩৯), মো. শ্রাবণ (২০),মো. আশিকুর রহমান আকাশ (৩০),মো. মারুফ (৪৩), মো. রুবেল (৩৫), মো. রাব্বি (২০),মোশারফ হোসেন (২৮),মো. আরমান (১৮),মো. রুকন (২৬), মো. রাকিব (২২), মো. জোবায়ের (২৫), সুমন আহম্মেদ (৩২), মো. সাব্বির (৩৫), আমিরুল ইসলাম (২৯), মো. নুর আলম (৩০), মোহাম্মদ নজরুল ইসলাম (২৮), মো. রুবেল (২৭), মো. রাব্বি (২০), মো. বেল্লাল (১৯) ও মো. আতিক মিয়া (২৪)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রবিউল ইসলাম (১৯),মো. বিপ্লব (৩৭), মো. দুলাল (৪৫), মো. মাসুদ মিয়া (৩৫),মো. রুহুল আমিন (৩৭), মো. ইউসুফ হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম হৃদয় (২৩),রাহিনুল ইসলাম রানু (৪৮), মো. শহিদুল ইসলাম (৫২),মো. শিহাব (২২) ও মো. হৃদয় হোসেন (১৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. আলম (১৯), রুবেল (১৯),মো. আনাছ (১৯),মো. আরিফ (২১), আতিকুর (৩০),মো. সিহাব (২১),মো. নাজমুল (১৯) ও মো. ফজলে রাব্বী (২৩)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সজিব ইসলাম (২২), মো. আকরাম( বয়স উল্লেখ নাই), মোছা. মেহের বানু( বয়স উল্লেখ নাই),মো. ইদ্রিস আলী (৩৫), মো. আব্দুল্লাহ (২৮),মো. সোলাইমান (২১) ও আঞ্জু মিয়া (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হারুন (৫০), মো. আবু সাঈদ (২৬),মো. ইয়াসিন (৪০), মো. রিপন (৪০), মো. সাব্বির হোসেন পাপ্পু (৩২), মো. বিজয় (২২),মো. শাকিল হোসেন (৩০), মো দেলোয়ার হোসেন (৩৯), মেহেদী হাসান রুবেল (৩০) ও শাওন হোসেন খান (৩০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















