কাস্টমস রাজস্ব কর্মকর্তা মহসিন খান তার স্ত্রী তামান্না অবৈধ সম্পদ অর্জনের.দুদকের অনুসন্ধান শুরু
- আপডেট: ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি চলমান অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের রেকর্ডপত্র ও তথ্য সরবরাহের জন্য নির্দেশনা জারি করেছে।
দুদকের প্রধান কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা থেকে জারি করা এক স্মারকে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ধারা ১৯ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ২০ অনুযায়ী এ তথ্য চাওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়,পূর্বে প্রেরিত একটি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য ও নথিপত্র যাচাই করা প্রয়োজন বলে জানানো হয়েছে।
এতে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্যে আছেন— মোহাম্মদ মহসীন খান, তাঁর স্ত্রী তামান্না বিনতে মাহমুদ চৌধুরী এবং তাঁদের সন্তান বায়জিদ মহসিন খান। তাঁদের স্থায়ী ঠিকানা হিসেবে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার একটি এলাকার উল্লেখ রয়েছে।
দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মোহাম্মদ নুর আলম সিদ্দিকী স্মারকে স্বাক্ষর করেছেন।
দুদক সজেকা, ঢাকা-১ স্মারক নং ০০.০১.২৯০০,৬০৩,০৩,৪৩২,২৩,৩৮১১৫
তারিখ ২৭/৭/২০২৫। দুদক,প্রধান কার্যালয় এর ই/ আর নং- তদন্ত ১/১২০৬/২০২৫/ ঢাকা-১ কর্তৃক বিষয়টি অনুসন্ধান করিতেছেন।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সহকারী পরিচালক।
অভিযোগের বিষয় মুঠোফোনে চেষ্টা করে মোহাম্মদ মহসীন খানের কোন মন্তব্য পাওয়া যায়নি।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র বিশ্লেষণ করা হবে।



















