০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল উদ্ধার: পুলিশ সুপার

  • আপডেট: ০৩:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলা পুলিশ গত এক মাসে উদ্ধার করা প্রায় ৫০টি চোরাই মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর করেছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সুপার উদ্ধার কার্যক্রমে জড়িত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। তিনি বিশেষভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল উদ্ধার: পুলিশ সুপার

আপডেট: ০৩:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬