০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুজন গ্রেফতার

  • আপডেট: ০৪:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন–ইউসূফ আলী ও নেছার আহমেদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান। এর আগে এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ নিয়ে মোট সাতজনকে গ্রেফতারের তথ্য দিল আইনশৃঙ্খলা বাহিনী।

শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, রাতেই অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

ছুরিকাঘাতের ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

গতকাল সোমবার অফিস শেষে বাসায় ফেরার পথে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুজন গ্রেফতার

আপডেট: ০৪:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬