মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের
- আপডেট: ০৪:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মুন্সিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মায় একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। এতে ৪১৩ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


















