দায়িত্ব নিলেন কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী
- আপডেট: ০৩:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮০৪৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান শেলী।
রবিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, যোগদানের পর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ, টিআই (এডমিন)সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান কিশোরগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করে সরকার। মিজানুর রহমান শেলী বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা।




















