১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

  • আপডেট: ০৮:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত “এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স–২৫” সম্পন্ন হয়েছে।

কোর্সের সমাপনী উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) একাডেমি প্রাঙ্গণে সনদ বিতরণ করা হয়।

কোর্সটি গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হয়েছিল। কোর্সে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন, এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক দিকসমূহের প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তীসহ এভিয়েশন খাতের অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞরা।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের বিমানবন্দর নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন—হুমকি শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং, এক্স-রে ইমেজ বিশ্লেষণ, বিস্ফোরক শনাক্তকরণ কৌশল, এভিয়েশন সিকিউরিটি রেগুলেশন এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের নির্দেশনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

সনদ বিতরণী অনুষ্ঠানে বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আসিফ ইকবাল বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, দেশের বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এই কোর্সের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেয়ে নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিকতা ও কার্যকারিতা আরও সুদৃঢ় হবে।

প্রশিক্ষণার্থীরা জানান, কোর্সটি তাদেরকে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক কৌশল ও আন্তর্জাতিক মান সম্পর্কে সম্যক ধারণা দিয়েছে, যা ভবিষ্যতে তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দেশের বিমানবন্দরসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নে সহায়ক হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

আপডেট: ০৮:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬