১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মৃত্যু নিয়ে ধোঁয়াশা: গুলশানে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

  • আপডেট: ১০:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশানে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামিম সলিম কাসিম (৬৭) ভারতের কাশ্মীরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গুলশান-২ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার ছেলে সুহাইল সলিম কাসিম। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

তবে শুরুতে হাসপাতাল সূত্রে মরদেহে কিছু অস্বাভাবিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সন্দেহ করা হয়। বিষয়টি জানানো হলে গুলশান থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলিম বলেন, সুরতহাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, শামিম সলিম কাসিম গুলশান বারিধারা পার্ক রোড এলাকার একটি বাসায় বসবাস করতেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি নিয়ে প্রাথমিকভাবে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মৃত্যু নিয়ে ধোঁয়াশা: গুলশানে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট: ১০:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬