০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়ে যুবক আটক

  • আপডেট: ১০:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ২১ মিনিটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে অ্যাপ্রোন এলাকায় (যেখানে উড়োজাহাজ পার্কিং করা হয়) ঢুকে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা।

বেবিচক জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়ে যুবক আটক

আপডেট: ১০:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬