দায়িত্ব নিলেন চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম
- আপডেট: ১০:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় জেলা পুলিশ লাইন্সে তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়।
যোগদানের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় টিম চট্টগ্রাম হিসেবে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
নবাগত পুলিশ সুপার মো. মাসুদ আলম চট্টগ্রাম জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. মাসুদ আলম চট্টগ্রাম জেলায় বদলি করে সরকার। মো. মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা।



















