০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

টঙ্গী পশ্চিম থানায় ওসির ‘অ্যাকশন’: ২ মাসে ৭০০ মাদক কারবারি ও সেবী আটক

  • আপডেট: ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,কাজী কেয়া

|
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় মাদক ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে গত দুই মাসে ৭০০-এর অধিক মাদকসেবী ও কারবারিকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ৬০ দিনে টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে শুধু মাদকসংশ্লিষ্ট ব্যক্তিরাই নয়, একাধিক দুর্ধর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিকেও আইনের আওতায় আনা হয়েছে। বিশেষ করে চিহ্নিত মাদক স্পটগুলোতে পুলিশের নিয়মিত অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আগে সন্ধ্যার পর রাস্তাঘাটে চলাচলে ভয় লাগত। এখন পুলিশের তৎপরতা বাড়ায় আমরা অনেক বেশি নিরাপদ বোধ করছি।” বিশেষ করে রাতের টহল জোরদার হওয়ায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও কমেছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে ওসি মো. আরিফ বলেন, “মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টঙ্গীকে অপরাধমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। অপরাধী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টঙ্গী পশ্চিম থানায় ওসির ‘অ্যাকশন’: ২ মাসে ৭০০ মাদক কারবারি ও সেবী আটক

আপডেট: ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬