০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মাদারীপুরের নতুন কুঁড়ি: বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কারাতে কন্যা মাইশা জেবিন

  • আপডেট: ০৪:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মাদারীপুরের উদীয়মান কারাতে তারকা মাইশা জেবিন এখন মার্শাল আর্ট অঙ্গনে এক নতুন সম্ভাবনার নাম। সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচিতে জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় নিজের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সকলের নজর কেড়েছেন এই কিশোরী।

মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই ছাত্রী -৪৫ কেজি ওজন শ্রেণিতে কুমিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন। তার এই সাফল্যে মাদারীপুর জেলায় বইছে প্রশংসার জোয়ার।

সাফল্যের এই চূড়ায় পৌঁছাতে মাইশাকে পাড়ি দিতে হয়েছে বেশ কিছু কঠিন ধাপ। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জুহাইরা তাসনিম জুহা, দ্বিতীয় রাউন্ডে মারিয়া আক্তার এবং তৃতীয় রাউন্ডে হাফসা রোজাকে হারিয়ে সে ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে।

এরপর চূড়ান্ত লড়াইয়ে সপ্তর্ষিমণ্ডল মৃদ্যুতৃষ্ণাকে পরাজিত করে স্বর্ণপদকটি নিজের করে নেয় সে।

মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির এই আদরের কন্যা ছোটবেলা থেকেই কারাতের প্রতি প্রবল আগ্রহী ছিলেন।

মাইশার এই যাত্রার শুরু হয়েছিল ২০২১ সালে মাদারীপুর জেলা প্রশাসন (গোজোরিও) ক্লাবে ভর্তির মাধ্যমে। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলে সে প্রতিটি বেল্ট টেস্ট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে গোজোরিউ স্টাইলে ‘ব্রাউন বেল্ট ১ম কিউ’ অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

এর আগেও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল সে।

এছাড়া গত বছর ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে।
ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা মাইশা জেবিন এখন মাদারীপুরবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম।

কারাতের প্রতি তার এই নিখাঁদ ভালোবাসা আর নিরন্তর প্রচেষ্টা তাকে একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাদারীপুরের নতুন কুঁড়ি: বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কারাতে কন্যা মাইশা জেবিন

আপডেট: ০৪:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬