০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

জাতীয় নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • আপডেট: ০৯:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় চাকরি করছেন উল্লেখ করে জাতীয় নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নেতারা।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন বলেন, দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেলেও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, “সরকারি কার্যক্রম গতিশীল রাখতে হলে নিম্ন আয়ের কর্মচারীদের জাতীয় বেতন স্কেল পুনর্নির্ধারণ অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরির ওপর গুরুত্বারোপ করেছেন। সেই আলোকে সরকারি কর্মচারীদের সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান তিনি।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাতীয় নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট: ০৯:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬