০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মাদকবিরোধী অভিযানে শ্রেষ্ঠত্ব, পুরস্কৃত ময়মনসিংহ জেলা পুলিশ

  • আপডেট: ০২:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মূল্যায়নে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করায় ময়মনসিংহ জেলা পুলিশকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার প্রতিটি থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

পুরস্কার গ্রহণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর ভবিষ্যতে ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ সাফল্যের জন্য জেলার সকল পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা এবং সহযোগিতার জন্য ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে শ্রেষ্ঠত্ব, পুরস্কৃত ময়মনসিংহ জেলা পুলিশ

আপডেট: ০২:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬