১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দুদকের জালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে হিসাবরক্ষক শেখ নাসির উদ্দিন

  • আপডেট: ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের হিসাব রক্ষক শেখ নাসির উদ্দিন ও তার স্ত্রী ফাতেমা ইয়াসমিন রিতার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক স্মারকে বলা হয়েছে, অভিযোগ যাচাই ও অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ২ সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। টিমে একজন কর্মকর্তাকে টিম লিডার এবং উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামানকে সদস্য করা হয়েছে।

দুদকের নথিতে উল্লেখ করা হয়, শেখ নাসির উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের হিসাব রক্ষক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসঙ্গতির অভিযোগ যাচাই করা হচ্ছে। একই সঙ্গে তার স্ত্রী ফাতেমা ইয়াসমিন রিতার সম্পদের তথ্যও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

স্মারকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও কাগজপত্র সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, শেখ নাসির উদ্দিনের বর্তমান ঠিকানা মিরপুরের টোলারবাগ এলাকায়। তার গ্রামের বাড়ি খুলনার খান জাহান আলী থানার যোগীপোল এলাকায়। অন্যদিকে ফাতেমা ইয়াসমিন রিতার বর্তমান ঠিকানাও মিরপুরের টোলারবাগ এলাকায় উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুসন্ধান কর্মকর্তা উপ পরিচালক (অনু) ও তদন্ত-২) মো. হাফিজুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুদকের জালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে হিসাবরক্ষক শেখ নাসির উদ্দিন

আপডেট: ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬