১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার, দায়িত্বে নজরুল ইসলাম

  • আপডেট: ১১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার(১৪ মে)ছিল তাঁর শেষ কর্মদিবস। রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আবদুল গনি রোডে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন মো. সরওয়ার। সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।

তবে গত সপ্তাহে এরইমধ্যে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। গত সপ্তাহে জারি হওয়া এক প্রজ্ঞাপনে তাঁকে সিআইডিতে পদায়ন করা হলেও এখনো তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এর একদিন আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে কর্মরত অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর তাঁকে ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে ডিএমপির দায়িত্ব পাওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান। ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম ডিআইজি পদে পদোন্নতি পান। একই বছরের ২৪ সেপ্টেম্বর তাঁকে সিআইডিতে পদায়ন করা হয়। চাকরিজীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও জেলা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তবে চাকরি জীবনে ছিলেন পদোন্নতি বঞ্চিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার, দায়িত্বে নজরুল ইসলাম

আপডেট: ১১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬