১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঈদ সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ হাইওয়ে প্রধান

  • আপডেট: ১১:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কে আইন-শৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রস্তুতিমূলক সভা করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এপ্রিল/২০২৬ মাসের মাসিক অপরাধ সভা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা।

তিনি বলেন,সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত হন।

সভায় ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ডিআইজি (অপারেশন) হাবিবুর রহমান খান এপ্রিল/২০২৬, মার্চ/২০২৬ এবং এপ্রিল/২০২৫ সালের ট্রাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। পাশাপাশি কোরবানির পশুর হাট, যানজটপ্রবণ স্থান চিহ্নিতকরণ এবং ঈদ উপলক্ষে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহন যেন নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

হাইওয়ে পুলিশ প্রধান মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদ সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ হাইওয়ে প্রধান

আপডেট: ১১:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬