০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে লিফলেট বিতরণের প্রস্তুতি, যুবক গ্রেফতার

  • আপডেট: ০৩:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৮০৩৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পোস্টার ও লিফলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম–মো. আশিক তপেদার (২৪)।

শনিবার (১৬ মে) সকালে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী পুলিশ ফাঁড়ির একটি দল সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে ডলফিন মোড়ে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থামানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে মো. আশিক তপেদার (২৪) নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার চামটা এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়,গ্রেফতারকালে তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এসব লিফলেট বিতরণের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে লিফলেট বিতরণের প্রস্তুতি, যুবক গ্রেফতার

আপডেট: ০৩:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬