১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

  • আপডেট: ০৭:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৮০২৮

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে বদলি করে পুলিশের এই গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

দীর্ঘ প্রায় দুই মাস ধরে পুলিশের অন্যতন গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত ১৪ মে তিনি অবসরে গেলে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম কমিশনারের দায়িত্ব সামলাচ্ছিলেন।

এ অবস্থায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ের দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও অভিজ্ঞতা রয়েছে মোসলেহ উদ্দিন আহমেদের। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনএএমআইডি (UNAMID)-এ দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন তিনি। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন তিনি।

খাগড়াছড়ির রামগড় উপজেলার সন্তান মোসলেহ উদ্দিন আহমেদকে সৎ, অভিজ্ঞ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পুলিশ প্রশাসনে বিবেচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

আপডেট: ০৭:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬