দুদকের জালে এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম আব্দুস সালাম ও তার স্ত্রী
- আপডেট: ১১:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাটের নির্মাণ ও অভ্যন্তরীণ কাজের ব্যয় নিরূপণের জন্য পরিমাপ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
দুর্নীতি দমন কমিশন ঢাকা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে সাবেক এলজিইডি কর্মকর্তা স. ম. আব্দুস সালাম এবং তার স্ত্রীর সম্পদের বিষয়ে অনুসন্ধান চলছে।
তদন্ত সংশ্লিষ্ট নথি অনুযায়ী, লালমাটিয়া ব্লক-সি এলাকার ফ্ল্যাট (বি/৩, প্লট-৫/১০)–এর সিভিল কাজ, ইন্টেরিয়র, ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ইএম) এবং ফার্নিচার অংশের ব্যয় নিরূপণের জন্য নিরপেক্ষ প্রকৌশলী ও তদন্ত টিমের উপস্থিতিতে পরিমাপ গ্রহণ করা হবে।
দুদক জানিয়েছে, আগামী ২৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে নির্ধারিত সময়ে ওই ফ্ল্যাটে পরিমাপ কার্যক্রম সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে বা তার বৈধ প্রতিনিধিকে উপস্থিত থেকে তদন্ত কাজে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি অনুসন্ধান করিতেছেন তদন্ত কর্মকর্তা সৌরভ দাস সহকারী পরিচালক।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী নির্ধারিত তারিখ পরিবর্তন হতে পারে এবং তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য সম্পদের প্রকৃত নির্মাণ ব্যয় ও মূল্য নির্ধারণ করা হচ্ছে, যা পরবর্তী তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।



















