১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ : পুলিশ সুপার মিজানুর রহমান

  • আপডেট: ০৫:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কিশোরগঞ্জ জেলা পুলিশ-এর উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ (ক্রাইম) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং তাদের সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় গত মাসের অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত জানানো হয়।

সভায় পুলিশ সুপার পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে,জেলা জুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে সেবা প্রদানে তাদের কার্যক্রম অব্যাহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ : পুলিশ সুপার মিজানুর রহমান

আপডেট: ০৫:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬