১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

গাজীপুরবাসীকে যুবদল নেতা সাজেদুল ইসলামের ঈদুল আযহার শুভেচ্ছা

  • আপডেট: ০১:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,কাজী কেয়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরসহ দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন এ.জি.এস সাজেদুল ইসলাম। তিনি গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবের প্রাক্কালে এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি গাজীপুরবাসীকে এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় সাজেদুল ইসলাম বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছরই ত্যাগ, আত্মশুদ্ধি, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই উৎসবের মূল শিক্ষাই হলো মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও পশুবৃত্তিকে কোরবানি দেওয়া। ত্যাগের মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া এবং সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই ঈদুল আযহার প্রকৃত উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “কোরবানির মহিমান্বিত আদর্শকে বুকে ধারণ করে আমি আশা করি, ঈদুল আযহার পবিত্রতা ও আনন্দের ছোঁয়া গাজীপুর মহানগরের প্রতিটি ঘরে ঘরে শান্তি, অনাবিল সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। প্রতিটি মানুষের জীবন যেন এই উৎসবের আলোয় আলোকিত হয়ে ওঠে, এটাই আমার আন্তরিক প্রার্থনা।”

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা অভাব-অনটনের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। আমাদের উচিত সমাজের সেইসব অবহেলিত, দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নিজের আনন্দের পাশাপাশি তাদের সাথে ঈদের আনন্দ ও কোরবানির খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমেই ঈদের সার্থকতা ফুটে উঠবে।”
তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে গাজীপুরবাসীকে উৎসব উদযাপনের সময় সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোরবানির পর পশুর বর্জ্য যেন যত্রতত্র ফেলে রাখা না হয়, সেদিকে সবাই

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গাজীপুরবাসীকে যুবদল নেতা সাজেদুল ইসলামের ঈদুল আযহার শুভেচ্ছা

আপডেট: ০১:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬