১১:১০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে সাংবাদিকের বাবার ওপর হামলা

  • আপডেট: ০৫:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গত ২৫ মে বিকেলে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঢাকায় কর্মরত ইংরেজি দৈনিক ডেইলি সানের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) মাহবুব আলমের বাবা শামসুল হক হাওলাদারের ডান হাত ভেঙ্গে গেছে। এ ঘটনায় গত ২৯ মে জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয়রা জানান, বর্তমানে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য তাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। এমনকি তাদের কথা না শুনলে ওই পরিবার এবং তাদের ঘরবাড়ির ওপর পুনরায় হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝড়ে রাস্তার পাশের একটি গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের সেই গাছের ডালপালা কাটার কথা থাকলেও, আরাফাত মাদবর নামের এক ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে গাছটির ডালপালা কাটছিলেন।

সেই ডালগুলো শামসুল হক হাওলাদারের টিনের বেড়ার ওপর পড়ছিল। এ সময় শামসুল হকের বড় ছেলে আবুল কাশেম বেড়াটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সাবধানে ডাল কাটতে আরাফাতকে বারবার অনুরোধ করেন।

কিন্তু একপর্যায়ে আরাফাত ক্ষিপ্ত হয়ে কাশেমের প্রতি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং গাছ কাটার দা ছুড়ে মারার হুমকি দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা তৈরি হয়। এরই জেরে আরাফাতের আত্মীয়-স্বজন—শাহীন মাদবর, মান্নান মাদবর, মাহিম মাদবর, শফিক মাদবর, শামীম মাদবরসহ আরও বেশ কয়েকজন মিলে কাশেমের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে ছেলেকে বাঁচাতে তার বৃদ্ধ পিতা শামসুল হক হাওলাদার এগিয়ে আসলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ করে।

স্থানীয়রা জানান, অভিযু্ক্ত শাহীন মাদবর ও শামীম মাদবরের বিরুদ্ধে আগে কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। শামীম মাদবর পালেরচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পরে ভুক্তভোগীদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শামসুল হকের ডান হাত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, হামলাকারীরা এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ওই সাংবাদিকের পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গ্রামের অন্যান্য মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছেন।

তারা আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না করলে খুব শিগগিরই এই পরিবারের ওপর পুনরায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে হামলাকারীরা।

সাংবাদিক মাহবুব আলম জানান, এই ঘটনায় তিনি খুব দ্রুতই থানায় একটি নিয়মিত মামলা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে সাংবাদিকের বাবার ওপর হামলা

আপডেট: ০৫:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬