কিশোরগঞ্জে যানজটমুক্ত শহর গড়তে ফুটপাত ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ:পুলিশ সুপার মিজান
- আপডেট: ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত,সুশৃঙ্খল ও জনচলাচল উপযোগী করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ বুধবার (০৩ জুন) সকালে শহরের বটতলা মোড় থেকে এ অভিযান শুরু হয়ে কাচারী বাজার, গৌরাঙ্গ বাজার ও পুরান থানা মোড়সহ প্রধান সড়কের ফুটপাত এলাকায় পরিচালিত হয়।
অভিযানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দোকানের নির্ধারিত সীমানার বাইরে রাখা মালামাল অপসারণ করা হয়। এতে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য নির্ধারিত। শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খল রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, পৌরসভার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অভিযান কাভার করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কিশোরগঞ্জ সদর এলাকাকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার আহ্বান জানানো হয়।



















