০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট: ০৬:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জের পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৭ জুন) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় পাগলা বাজার এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ০৬:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬