নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার,১২৯ জন আটক
- আপডেট: ০৬:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ,মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৯ জন।
বৃহস্পতিবার (১৮ জুন ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গত সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে নৌ পুলিশ মোট ১ কোটি ৬৯ লক্ষ আশি হাজার ৩৩৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৩০২ কেজি মাছ, ৩ লক্ষ ৫ হাজার পিস চিংড়ি রেণু, ১ লক্ষ ১০ হাজার পিস রেণু পোনা, ৭১০ কেজি জেলীযুক্ত চিংড়ি, ২৪৬ কেজি রং মিশ্রিত শিং মাছ উদ্ধার করা হয় এবং নদী থেকে ১৪৬ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ১টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ১২৯ জনকে আটক করা হয়।
এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে মোট ৬০টি মামলা দায়ের করা হয় এবং৬০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৭টি মৎস্য আইন, ৮টি বেপরোয়া গতি আইন, ৫টি বালুমহাল, ২টি মাদক, ৫ টি অপমৃত্যু, ১ টি ডাকাতি, ১টি অপহরণ এবং ১ টি হত্যা মামলা।
একই সময়ে অভিযানকালে মোট ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।



















