০২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নোয়াখালীতে পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পাঠদান উন্নয়ন কর্মশালার উদ্বোধন

  • আপডেট: ০১:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসারের লক্ষ্যে আয়োজিত “পাঠদান উন্নয়ন বিষয়ক কর্মশালা”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর অধ্যক্ষ এবিএম আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এন এম নাসিরুদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতির যথাযথ প্রয়োগ, কার্যকর পাঠ পরিকল্পনা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন,এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়,যার মধ্যে ছিল আধুনিক পাঠদান কৌশল, কার্যকর পাঠ পরিকল্পনা প্রণয়ন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা,তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ। প্রশিক্ষকবৃন্দ শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন এবং এডজুট্যান্ট,পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ, নোয়াখালীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আয়োজকরা জানান,এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হলে শিক্ষকদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন ত্বরান্বিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পাঠদান উন্নয়ন কর্মশালার উদ্বোধন

আপডেট: ০১:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬