১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ই-অরেঞ্জের সিও মাসুকুর রহমান গ্রেফতার

  • আপডেট: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

একইদিন রাতে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ই-অরেঞ্জের সিও মাসুকুর রহমান গ্রেফতার

আপডেট: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬