০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪

  • আপডেট: ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার।

এদের মধ্যে-দ্রুত বিচার আইনে ৬,দস্যুতা ও মাদক মামলায় ৪,পরোয়ানা ভুক্ত ২, পরোয়ানা তামিলের সংখ্যা -৭ টিসহ অন্যান্য মামলায় ১২ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০১ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- খেলন (২৫),সুজন (২০),শরিফ (১৯), রফিকুল ইসলাম (২৪),মারুফ (৩৩),জিহান (২০),তানভীর (১৫),তৈয়ব (১৬),সোয়েব (১৮),সজীব (২০),আমির হোসেন (২৫),সজিবুর রহমান রিপন (২৯), তুহিন (২৩),জাকির (৪৬),নাঈম (২২),গোলাম রাব্বি (২৪), রিয়াদ (২২),ইমরান(১৯),তানজিম (২০),নুরনবী (১৮),জাকির (৩৫),নাসিম ( বয়স উল্লেখ নাই), মোশতাক নাদিম (৩০) ও কাব্য খান (২২)। এসময় তাদের কাছ থেকে ২ টি তরবারি,১ টি চাপাতিসহ ৩০ পাতা হেরোইন উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪

আপডেট: ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬