আসন্ন ৩৭তম নবায়ন সার্টিফিকেট কোর্স উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ৩৭তম নবায়ন সার্টিফিকেট কোর্স সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও প্রশিক্ষণ শাখার কর্মকর্তাদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং), টিডিএস, ঢাকা মোহাম্মদ আব্দুল হালিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) (সুপারনিউমারারি পুলিশ সুপার) লিপি সাহা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল আলিম সরদার, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) শাহীন আহমদ, পুলিশ পরিদর্শক (ট্রেনিং) মো. আব্দুছ ছাত্তার খানসহ প্রশিক্ষণ শাখায় কর্মরত সকল সদস্য।
সভায় আসন্ন কোর্সের প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কোর্সটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, আগামী ৪ জুলাই থেকে ৩৭তম নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু হবে। ২৭ আগস্ট পর্যন্ত চলমান এ কোর্সে মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।


















