১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  • আপডেট: ০২:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৮০৪৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া যান সেনাপ্রধান। সফর শেষে শুক্রবার তিনি দেশে ফেরেন। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সফরকালে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প–সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন বলে আইএসপিআর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট: ০২:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬