১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম,আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

  • আপডেট: ০৬:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যশোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অঙ্গীভূত আনসার সদস্যের ছেলে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের ছেলে, নব্য সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, একজন আনসার সদস্যের সন্তানের এ অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো বাহিনীর জন্য গর্বের। এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মো. বাচ্চু রহমান তার সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করেছে। পরিবারের সমর্থন এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাচ্চু রহমানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়। বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তার এই অর্জন তরুণ প্রজন্মকে শিক্ষা, মেধা, শৃঙ্খলা ও দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম,আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

আপডেট: ০৬:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬