১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন

  • আপডেট: ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ​মিরপুর ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো.আমিনুল হক।

সোমবার (৬ জুলাই) সকালে ​মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

​পরিবারটিকে আশ্বস্ত করে মাননীয় প্রতিমন্ত্রী এসময় বলেন,”লামিয়ার ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

​পাশাপাশি, চিকিৎসাধীন শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন

আপডেট: ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬