০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চেকপোস্টে থামার সংকেত,গাড়ি ফেলে পালাল চালক; ১০০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট: ০৪:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৮০৭২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে একটি জিপ গাড়ি ফেলে পালিয়ে গেছেন চালক। পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (৮ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানায়,ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পরপরই চালক সেটি রাস্তায় রেখে দৌড়ে পালিয়ে যান।

পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নিশান জিপটি জব্দ করা হয়।

এঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চেকপোস্টে থামার সংকেত,গাড়ি ফেলে পালাল চালক; ১০০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট: ০৪:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬