০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আনসারের ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু

  • আপডেট: ০৭:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৮০৮৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫২০ জন নারী ভিডিপি সদস্যের জন্য জাপানি ভাষা প্রশিক্ষণ (JLPT N5) কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, এ উদ্যোগ শুধু ভাষা প্রশিক্ষণ নয়; বরং সম্ভাবনাময় নারী সদস্যদের বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি সমন্বিত প্রয়াস। তিনি জানান, ভাষা প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী জাপানে কর্মসংস্থান, আবাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি প্রশিক্ষণার্থীদের আবাসিক প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত জাপানি ভাষায় পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা জাপানের ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পারবেন।

দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে Skill Up এবং ADSEC Bangladesh অংশীদার হিসেবে কাজ করছে। জাপানের কেয়ারগিভিং, হোটেল ও আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি এবং খাদ্যসেবা খাতে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের প্রস্তুত করা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরে বাস্তবায়িত এ উদ্যোগ নারী সদস্যদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসারের ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু

আপডেট: ০৭:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬