০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আনসার-ভিডিপির অংশগ্রহণ,পরিদর্শনে মহাপরিচালক

  • আপডেট: ০৮:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬-এ এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) গাজীপুরের রাজেন্দ্রপুরে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পরিদর্শনকালে তিনি মহড়ায় অংশগ্রহণকারী সেনাবাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা মহড়ার অগ্রগতি, কৌশলগত পরিকল্পনা, উদ্দেশ্য এবং অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা সম্পর্কে তাঁকে অবহিত করেন।

মহাপরিচালক মহড়ার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আন্তঃবাহিনী সমন্বয় এবং অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক আস্থা এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাবাহিনীর ১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ গত ৫ জুলাই শুরু হয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব ডিভিশনে একযোগে এ মহড়া চলবে। মহড়ায় অংশ নেওয়ার আগে আনসার সদস্যদের প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধকৌশল বিষয়ে তিন দিনের বিশেষ অন-দ্য-জব প্রশিক্ষণ দেওয়া হয়। এতে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশনের বাস্তবভিত্তিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনগণের অংশগ্রহণভিত্তিক জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, এ অংশগ্রহণের মাধ্যমে আন্তঃবাহিনী সমন্বয় আরও জোরদার হবে এবং জাতীয় প্রতিরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা ও ভূমিকা আরও শক্তিশালী হবে।

পরিদর্শনকালে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গণীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আনসার-ভিডিপির অংশগ্রহণ,পরিদর্শনে মহাপরিচালক

আপডেট: ০৮:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬