১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই: পুলিশ

  • আপডেট: ১১:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আমাদের যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

সোমবার (১৩ জুলাই) কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের ২০২৬-২৯ মেয়াদী ৪ বছর মেয়াদী প্রস্তাবিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, একজন রেফারি কেবল মাঠের খেলাই পরিচালনা করেন না, তিনি মাঠের শৃঙ্খলার প্রতীক। তাই ফুটবলের মান উন্নয়ন, রেফারি ডেভেলপমেন্ট এবং তৃণমূল পর্যায়ে দক্ষ নতুন রেফারি তৈরির লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, এই নতুন কমিটির হাত ধরে কিশোরগঞ্জের ফুটবল অঙ্গনে এক নতুন প্রাণ সঞ্চার হবে। আসুন আমরা সবাই মিলে তরুণের শক্তিকে মাঠে ফিরিয়ে আনি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদক মুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলি।

কার্যকরী কমিটিতে ​জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ পুলিশ সুপার। এছাড়া, কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এড. হাফিজ উদ্দিন এবং শাওন ফারুক, সাধারণ সম্পাদক হিসেবে মীর আশরাফুল হক চঞ্চল, যুগ্ম সম্পাদক হিসেবে রিপন হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে হারুনুর রশিদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব রহমান বিপন। সেই সঙ্গে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেলার আরও একঝাঁক ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই: পুলিশ

আপডেট: ১১:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬