০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ফুটবলে স্বপ্নের ছোঁয়া, কালশী বস্তিতে আনসারের ব্যতিক্রমী আয়োজন

  • আপডেট: ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় রাজধানীর কালশী বস্তিতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অংশ হিসেবে ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উন্মুক্ত মাঠে গোল করার প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা খেলাধুলার আনন্দ উপভোগের পাশাপাশি আত্মবিশ্বাস ও নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা পায়। আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ডিএমএ) মো. আসাদুজ্জামান গনী বলেন, বিশ্বকাপ ফুটবলের সার্বজনীন আনন্দ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও যেন এই বৈশ্বিক উৎসবের আনন্দে শামিল হতে পারে, সে চিন্তা থেকেই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে পাঁচজনকে স্কুল ব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে আটজনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে আটজনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে নয়জনকে পেন্সিল বক্স দেওয়া হয়। এছাড়া নির্ধারিত লক্ষ্যে গোল করতে না পারা অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ দিতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম বিতরণ করা হয়।

শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (মিডিয়া সেল, সদরদপ্তর) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডার, থানা কর্মকর্তা এবং প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফুটবলে স্বপ্নের ছোঁয়া, কালশী বস্তিতে আনসারের ব্যতিক্রমী আয়োজন

আপডেট: ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬