১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক

  • আপডেট: ১১:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও সঠিক পুষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, একজন ক্রীড়াবিদের সাফল্য শুধু মাঠের অনুশীলনের ওপর নির্ভর করে না; সুস্বাস্থ্য, সঠিক পুষ্টি এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বিশেষ পুষ্টি সচেতনতাবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। সেমিনারটি পরিচালনা করেন পাবলিক অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট, পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইসরাত জাহান (এম.ফিল.)।

সেমিনারে ক্রীড়াবিদদের সুষম খাদ্যাভ্যাস, স্পোর্টস নিউট্রিশন, স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধি, পর্যাপ্ত হাইড্রেশন, অনুশীলনের আগে ও পরে খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন, আঘাত প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের বিভিন্ন দিক নিয়ে বৈজ্ঞানিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সফল হতে প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা ও শারীরিক সক্ষমতা ধরে রাখার কৌশলও তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক

আপডেট: ১১:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬